ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

মরুর বুকে বিশ্বকাপ। যা এক করে তিন হাজার নয়শ কিলোমিটার দূরে থাকা লাল-সবুজের বাংলাদেশকে। বাঙালি দ্বিখণ্ডিত হয় হলুদ আর আকাশী নীল জার্সিতে। গ্রেটেস্ট শো অন আর্থের পর্দা ওঠার ক্ষণগণনা চলছে!

বাঙালির বিশ্বকাপ উন্মাদনা দ্বিগুণ করার মতোই ঘটনা ঘটছে এবার। ৮ জুন ৩৬ ঘণ্টার সফরে বাংলাদেশে আসছে বিশ্বকাপের সোনালি ট্রফি। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাফুফের সঙ্গে বৈঠক করে স্মারক উপহারও দিয়েছে বিশ্বকাপের স্পন্সর প্রতিষ্ঠান কোকাকোলা। খুশির কারণ বাড়তে পারে, পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে নাকি এবার কেবল বাংলাদেশেই আসছে এ ট্রফি।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘ভারত-পাকিস্তান বাদ দিয়ে এবার আমাদের দেশেই আসছে বিশ্বকাপ ট্রফি। আমরা খুব ভাগ্যবান। ৮ তারিখ সকালে আসবে ট্রফিটি।’

এই পুরো সফরে বেশ কয়েক জায়গায় যাবে বিশ্বকাপ ট্রফি। প্রথমে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কাছে যাবে ট্রফি নিয়ে আসা ফিফা অফিশিয়ালরা। তারপর রাজধানীর আর্মি স্টেডিয়ামে জাঁকজমক এক অনুষ্ঠানের মধ্যদিয়ে উন্মোচন করা হবে সোনালি সেই ট্রফি। আসবেন তারকারা। হবে কনসার্ট। যেখানে এসে দেখতে পারবেন সাধারণ দর্শকরা।

ট্যুর শেষ করে ৯ জুন রাতে চলে যাবে বিশ্বকাপ ট্রফি। তবে তার আগে যে ফুটবল উন্মাদনার বীজ বপন করে যাবে বাঙালির মনে, তা আর বলার অপেক্ষা রাখে না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102