ads
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জরিমানা দিলেন তাইজুল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪৬ বার পঠিত

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন (গতকাল) শ্রীলংকার ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে মেরে জরিমানার কবলে পড়লেন বাংলাদেশের বাঁ হাতি স্পিনার তাইজুল ইসলাম।
শাস্তি হিসেবে তাইজুলকে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি আচরণবিধির লেভেল-১ অপরাধ করেছেন তাইজুল। আইসিসির আচরণবিধির ২.৯ অনুচ্ছেদ ভঙ্গ করেছেন তিনি। যা আন্তর্জাতিক ম্যাচে কোন খেলোয়াড়কে লক্ষ্য করে বল ছুঁড়ে মারা অনুপযুক্ত বা বিপজ্জনক।

বুধবার শ্রীলংকার ইনিংসের ৬৯তম ওভারে ঘটনাটি ঘটে। শ্রীলংকা ইনিংসের ৬৯তম ওভারে তাইজুলের চতুর্থ ডেলিভারিটি সোজা ড্রাইভ করেন ম্যাথিউস। নিজেই বল ফিল্ডিং করে ম্যাথিউসের দিকে ছুঁড়ে মারেন তাইজুল। তখন পপিং ক্রিজের মধ্যেই ছিলেন এবং রান নেয়ার চেষ্টা করেননি ম্যাথিউস। তারপরও ম্যাথিউসের দিকে বল ছুঁড়ে মারেন তাইজুল। এক বিবৃতিতে এমনই বলেছে আইসিসি।

নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন তাইজুল। ম্যাচ রেফারি ক্রিস ব্রডের দেয়া শাস্তি তাইজুল মেনে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এর পাশাপাশি তাইজুলের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে। যা ২৪ মাসের মধ্যে প্রথম অপরাধ ছিলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102