ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাট জেলার ফকিরহাটে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে পঞ্চম শ্রেণির এক ছাত্রী (১২) কে ধর্ষণের অভিযোগে মডেল থানায় একটি মামলা হয়েছে। বুধবার (২৫ মে) রাতে ওই ছাত্রীর পিতা নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই হারুন অর রশিদ মামলার বরাত দিয়ে জানান, উপজেলা পিলজংগ এলাকায় গত ২৩ মে গভীর রাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি সুকৌশলে ঘরের দরজা ভেঙ্গে ওই ছাত্রীকে ঘুমন্ত অবস্থায় তুলে নিয়ে বাড়ীর পাশে একটি বাগানে যায়। এরপর মেয়েটির ঘুম ভেঙ্গে গেলে তাকে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

এতে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে তাকে তার বাড়ীর কাছে ফেলে রেখে যায়। পরিবারের লোকজন টের পেয়ে ওই ছাত্রীকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময় পাশের ঘরে তার পরিবারের অন্য সদস্যরা থাকলেও তারা ঘুম থাকার ফলে কেউ টের পায়নি বলে জানান।

এ ব্যাপারে মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান বলেন, পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। ঘটনার সাথে জড়িত অজ্ঞাত ব্যক্তিকে শনাক্তসহ আটকের চেষ্টা চলছে। মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102