ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় মাঠে যুবকের গলাকাটা লাশ, পুলিশ বলছে হত্যা মামলার আসামি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

বগুড়ার শেরপুরে বিদ্যালয়ের মাঠ থেকে এনামুল হক নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা মামলার আসামি বলে দাবি করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ মে) বেলা ১১টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া মহাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনারের পেছন থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। নিহত এনামুল হক (৩০) হাপুনিয়া কলোনি মাঠপাড়ার ভ্যানগাড়িচালক আবদুল মোত্তালেবের ছেলে।

পুলিশ জানায়, ২০১৪ সালে একই গ্রামের সালমা খাতুন নামের এক নারীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলার আসামি হন এনামুল। তিন বছর কারাবাসের পর জামিনে ছাড়া পান।

স্বজনরা জানান, কারাগার থেকে বের হওয়ার পর এনামুল মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এরপর থেকে ভবঘুরে জীবনযাপন করছিলেন। বুধবার সন্ধ্যায় খালার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের শহীদ মিনারের পেছনে তার গলাকাটা লাশ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

এনামুলের খালা জাহানারা বেগম বলেন, ‘কারাগার থেকে ছাড়া পাওয়ার পর এনামুল আমার বাড়িতে থাকতো। বাড়ির পাশে তাকে কুঁড়েঘর তৈরি করে দিয়েছিলাম। মানসিকভাবে অসুস্থ হওয়ায় রাতে হাপুনিয়া বাজারসহ আশপাশের এলাকায় ঘুরে বেড়াতো। দিনের বেলায় ঘরে ঘুমাতো। বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যায়। বৃহস্পতিবার সকালে তার লাশ পড়ে থাকার খবর পাই। কারা, কেন তাকে হত্যা করেছে তা আমি জানি না।’

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘এলাকায় পাগল হিসেবে পরিচিত ছিল এনামুল। তাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এনামুল হত্যা মামলার আসামি। তার হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত চলছে। কারা তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।’

খবর পেয়ে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠান শেরপুর থানার এসআই শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘একই এলাকার সালমা খাতুন নামের এক নারীকে হত্যার ঘটনায় এনামুল আসামি ছিলেন। এ মামলায় তিন বছর কারাগারে থাকার পর জামিনে মুক্ত হন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102