ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের ওপর ছাত্রলীগের হামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
  • ৫৬ বার পঠিত

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আশ্রয় নেয়া ছাত্রদলের তিন কর্মীকে বেধড়ক পিটিয়ে জখম করেছে ছাত্রলীগের নেতাকর্মী। ছবি, ভিডিও তোলায় আইনজীবীদের ওপরও হামলা চালায় তারা। এ সময় তারা এডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কয়েকজন আইনজীবীর গাড়ি ভাঙচুর করে। এ ঘটনার প্রতিবাদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম বিক্ষোভ করেছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে।

পরে সুপ্রিম কোর্ট বারের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে ব্যারিস্টার কায়সার কামাল তার বক্তৃতায় বলেন, ছাত্রলীগের গুণ্ডা বাহিনী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে জয় বাংলা বলে তিন ছাত্রকে বেধড়ক পিটিয়ে জখম করেছে। আমাদের আইনজীবীদের ওপরে হামলা করেছে। গাড়ি ভাঙচুর করেছে। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানান। ব্যারিস্টার রুহুল কুদ্দুছ কাজল বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে হামলা করে ছাত্রলীগ অপবিত্র করেছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণও নিরাপদ নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102