ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্ববাজারে ডলারের দাম কমল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

বিশ্ববাজারে প্রধান মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম কমেছে। গত এক মাসের মধ্যে যা সর্বনিম্ন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেড সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত আপাতত সহজতর করা কিংবা স্থগিত রাখার আভাস দেয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্য ইকোনমিকস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

আন্তর্জাতিক বাজারে প্রধান ছয়টি মুদ্রার বিপরীতে ডলারের মূল্য হ্রাস পেয়েছে। যুক্তরাষ্ট্রের মুদ্রাটির সূচক দাঁড়িয়েছে ১০১ দশমিক ৪৩। গত ২৫ এপ্রিলের পর যা সর্বনিম্ন।

এসময়ে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রচলিত মুদ্রা ইউরোর বিপরীতে ডলারের দাম কমেছে। প্রতি ইউরোর মান দাঁড়িয়েছে ১ দশমিক ০৭৬৫ ডলার। একইসময়ে ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ের বিপরীতে মার্কিন মুদ্রার দরপতন হয়েছে। প্রতি স্টার্লিংয়ের মান দাঁড়িয়েছে ১ দশমিক ২৬০৭ ডলার।

চলতি সপ্তাহে ডলারের সূচক পড়েছে ১ দশমিক ৫ শতাংশ। এর আগের সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রার সূচক ১ দশমিক ৩৭ শতাংশ। এ সূচকের মাধ্যমে ইউরো, পাউন্ড, জাপানি ইয়েন, কানাডিয়ান ডলার, সুইডিশ ক্রোনা ও সুইস ফ্রাংকের বিপরীতে ডলারের শক্তি কতটা, তা জানা যায় ৷

গত এপ্রিলের মাঝামাঝি সময় থেকে ডলারের দাম ব্যাপক বাড়তে থাকে। সূচক দাঁড়ায় ১০৫, যা ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। বিশ্বজুড়ে নিত্যপণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বেড়ে যায়। এতে ডলারে দাম বাড়ে। ফলে আন্তর্জাতিক বাজার অস্থির হয়ে পড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102