ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের শরণখোলায় ২১ দোকান আগুনে পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৯ বার পঠিত

শুক্রবার (২৭ মে) ভোরে হঠাৎ করেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বৈদ্যুতিক লাইন থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার।

এদিকে আগুনের খবরে বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আমিরুল আলম মিলন, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনসহ স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেন। আর ব্যবসায়ীদের ক্ষতিপূরণ দেওয়ারও আশ্বাস দেন সংসদ সদস্য আমিরুল আলম।

বসায়ীরা জানান, হঠাৎ করে ফজরের দিকে বাজারে আগুন লেগে মুহূর্তেই সব জায়গায় ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২১টি দোকান পুড়ে গেছে।

গামের্ন্টস ব্যবসায়ী আরিফুল মোল্লা বাংলানিউজকে বলেন, আগুনে আমার সব শেষ হয়ে গেছে। দোকানের ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এখন কিভাবে খাব, আর কিভাবে দেনা পরিশোধ করব বুঝতে পারছি না।

ব্যবসায়ী জাকির হোসেন বলেন, আমার বিকাশের দোকান ও এক নিকট আত্মীয়ের একটি মোবাইলের দোকান পুড়ে গেছে। মোবাইলের দোকানে থাকা ১৫০টি মোবাইলসহ অন্যান্য মালামাল পুড়েছে। বাজারের সঙ্গে শরণখোলা উপজেলা সদরের যোগাযোগ সড়কে থাকা ব্রিজটি ভাঙা থাকায় ফায়ার সার্ভিস কর্মিরা আসতে দেরি করেছেন। এ জন্য আগুন আরও বেশি ছড়িয়েছে বলেও দাবি করেন তিনি।

ক্ষতিগ্রস্ত পার্সের দোকানদার হোসেন আলী বলেন, দোকানের মালামাল পুড়ে আমার ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া দোকানের ক্যাশ বাক্সে থাকা নগদ দুই লাখ টাকাও পুড়ে ছাই হয়ে গেছে। সব মিলিয়ে ব্যবসায়ীদের দেড় কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য আমিরুল আলম মিলন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। ব্যবসায়ীদের বিপুল পরিমাণ ক্ষতি হয়েছে। অনেক ব্যবসায়ী নিঃস্ব হয়ে গেছেন। তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করা হবে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। শরণখোলা ও মোরেলগঞ্জের দুটি ইউনিট নিয়ে প্রায় দুই ঘণ্টার চেষ্টার পরে আগুন নেভাতে সক্ষম হই।

ব্যবসায়ীদের বক্তব্য অনুযায়ী বৈদ্যুতিক গোলযোগের মাধ্যমে আগুনের সুত্রপাত হয়েছে। ব্যবসায়ীদের অন্তত ৯০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে আশপাশের লোকজনের প্রায় পাঁচ কোটি টাকার মালামাল নিরাপদ স্থানে সরানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102