ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জেলা ম্যাজিস্ট্রেটের স্ত্রীর ‘রহস্যজনক’ মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাসের স্ত্রী অনামিকা সরকারের (২১) রহস্যজনক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে অবস্থিত ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মারা যান তিনি।

বৃহস্পতিবার দিবাগত রাতে ডিএমপির তেজগাঁও থানার ওসি অপূর্ব হাসান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি তিনি আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা আমরা এখনো জানতে পারিনি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ একটি অপমৃত্যুর মামলা করেছে। এ বিষয়ে আমাদের তদন্ত চলমান রয়েছে।

এ বিষয়ে ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আনিস কুমার চক্রবর্তী সাংবাদিকদের বলেন, অনামিকার দুইবার হার্ট অ্যাটাক হয়, তবে আত্মহত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

অনামিকার পরিবার সূত্রে জানা যায়, রাজকুমার ও অনামিকার বিয়ে হয় ২০১৯ সালে। গত রোববার ব্রাহ্মণবাড়িয়া শহরের ফারুকী পার্কসংলগ্ন নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাসের সরকারি ডরমিটরিতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন অনামিকা। পরে তাকে মুমূর্ষু অবস্থায় প্রথমে জেলা সদর হাসপাতালে এবং পরে শহরের নিউ ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয়।

ব্রাহ্মণবাড়িয়া শহরের কুমারশীল মোড়ের নিউ ল্যাবএইড হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক সাহেদ মিয়া বাবুল সাংবাদিকদের বলেন, প্রথমে ম্যাজিস্ট্রেটের স্ত্রীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মুমূর্ষু অবস্থায় নিয়ে আসা হয়। পরে আমাদের হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। এর পর গত সোমবার তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

তবে এ বিষয়ে জানতে নিহত অনামিকার স্বামী নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজকুমার বিশ্বাসের মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102