ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাবার সাথে বিসিএস পরীক্ষায় অংশ নেওয়ার পথে প্রাণ গেল তরুণীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

ময়মনসিংহে ৪৪তম বিসিএস পরীক্ষায় অংশ নিতে বাবার সাথে মোটরসাইকেল যোগে কেন্দ্রে যাওয়ার পথে বাসচাপায় নিহত হয়েছেন পিংকী রাণী বর্মণ (২৫) নামে এক তরুণী।

শুক্রবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সদরের চুরখাই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত পিংকী গাজীপুর সদরের মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের নারায়ণ চন্দ্র বর্মণের মেয়ে।

পিংকীর বড় ভাই নিতাই চন্দ্র জানান, ৪৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার কেন্দ্র ছিল ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ। ময়মনসিংহ পরীক্ষা কেন্দ্র হওয়ায় বেশ কিছুদিন আগে ভালুকার নানা বাড়িতে গিয়েছিল সে। শুক্রবার খুব ভোরে বাবা নারায়ণ চন্দ্র বর্মণ গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে ভালুকার নানা বাড়িতে যায়। সেখান থেকে পিংকীকে মোটরসাইকেলে উঠিয়ে ময়মনসিংহের আনন্দ মোহন কলেজের উদ্দেশে রওনা হয়। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চুরখাই পৌঁোলে পেছন থেকে একটি ড্রাম্প ট্রাক তাদের মোটরসাইকেলকে ওভারটেক করে সামনে গিয়ে হার্ড ব্রেক কষে। এতে চালকের আসনে থাকা বাবা নিয়ন্ত্রণে হারিয়ে ফেললে পিংকী মোটরসাইকেলের পেছন থেকে পড়ে গিয়ে আঘাত পান। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী অপর আরেকটি বাস তাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ময়মনসিংহের কোতোয়ালি থানার ওসি শাহ কামাল আকন্দ বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে গিয়ে ড্রাম্প ট্রাকটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে চালককে আটক করা সম্ভব হয়নি। ছাত্রী নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102