সাজ্জাদ মাহমুদ মনির, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ গত এক সপ্তাহ যাবত সুনামগঞ্জ এবং সিলেটের বিভিন্ন উপজেলায় বন্যার্তদের মাঝে গনঅধিকার পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়।
আওয়ামীলীগ-বিএনপি ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাস্তায় নেমেছে, কিন্তু সাধারণ মানুষ বিভিন্ন ভাবে মামলার শিকার হচ্ছে, অন্যদিকে দেশের একটি অঞ্চল বন্যা বিধ্বস্ত তারা খাবার পাচ্ছে না, সেদিকে তাদের কোন খবর নেই বলে জানিয়েছেন ভিপি নুর।

ভিপি নুর আরো বলেন, আমাদের নতুন ধারার রাজনীতি বলতে আমরা গণ অধিকার পরিষদ এটাকে বুঝাতে চাচ্ছি যে আমরা সব সময় নির্যাতিত নিপীড়িত এবং অসহায় মানুষের পাশে আছি।
আর আওয়ামী লীগ-বিএনপি যেখানে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য রাজপথে মারামারি করছে, অন্যদিকে গণ অধিকার পরিষদ বন্যা বিধ্বস্ত মানুষের পাশে ত্রাণ নিয়ে দাঁড়িয়েছে, ইনশাআল্লাহ্ আমাদেরই জয় হবে।