ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ স্বাভাবিক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩১ বার পঠিত

প্রায় ১২ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তর-পশিম বঙ্গের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শনিবার (২৮ মে) সকাল ১০ টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পাকশী রেলওয়ে ম্যানেজার শাহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৭ মে) রাতে রতনপুর এলাকায় ১০টার দিকে উত্তরবঙ্গ থে‌কে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুইটি বগি লাইনচ্যুত হয়। এ কারণে ঢাকা-রাজশ‌াহী রেল রো‌টে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ ছিল।

জয়দেবপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রাত ১০ টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।

এদিকে জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান,পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি মৌচাক স্টেশন অতিক্রম করছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন ও সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। অবশ্য এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102