মাগুরায় অবৈধ ও অনিবন্ধিত ৭টি প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বন্ধে করে দিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২৮ মে) সকালে সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বৈধ কোনও কাগজপত্র না থাকায় এ প্রাইভেট ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো বন্ধ করে দেয়।
বন্ধ হওয়া অবৈধ প্রতিষ্ঠানগুলোর হচ্ছে শহরের ভায়না এলাকার রোকেয়া প্রাইভেট হাসপাতাল একতা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম, নিরাময় প্রাইভেট হাসপাতাল, শহরের রিফাত ফার্মেসি,শাহানা মেডিকেল সার্ভিসেস, আরো ডেন্টাল কেয়ার, সুখী নীলগঞ্জ প্রজেক্ট।
সিভিল সার্জন ড. শহিদুল্লাহ দেওয়ান বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের মতো মাগুরা জেলাজুড়ে অবৈধ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিকের তালিকা তৈরি করে অভিযান চালানো হচ্ছে। যে সব প্রতিষ্ঠান নিবন্ধন বা বৈধ কাগজপত্র নেই সেগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে।