ads
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়ায় প্রতিনিধি : মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে বাংলাদেশিসহ ৫১ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। মালয়েশিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১।

স্থানীয় সময় শনিবার (২৮ মে) ভোর ৪টার দিকে সেলাঙ্গর রাজ্যের ক্লাং জেলার পাসার বেসার মেরু এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযানে যোগ দেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেক্রেটারি জেনারেল আহমাদ দাহলান বিন হাজি আবদুল আজিজ এবং অভিবাসন বিভাগের মহাপরিচালক খাইরুল যাইমি বিন দাউদ।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী হামজাহ বিন জয়নুদিন জানান, অভিযানে প্রাথমিকভাবে ৭০৪ জন ভিন্ন দেশের নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৬৩৭ জন জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) কার্ডধারী।

বাকি ৫১ জনের মধ্যে ২৩ জন বাংলাদেশি, ২ জন ইন্দোনেশিয়ান, ১৪ জন মিয়ানমারের, ৮ জন ভারতীয় এবং অন্যান্য দেশের আরও ৪ নাগরিক রয়েছেন। তাদের অনেকের পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে এবং অনেকের কাছে কোনো বৈধ ভ্রমণ নথি ছিল না। তারা অবৈধভাবেই দেশটিতে বসবাস করছিল।

তিনি আরও জানান, তাদের অনেকেরই পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাদের বেশির ভাগই নির্মাণ প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা ও নির্মাণশ্রমিক হিসেবে কাজ করছিলেন। এ ছাড়া দেশটির কর্মকর্তারা দীর্ঘদিন ধরে অবৈধ অভিবাসীদের কার্যকলাপ ও গতিবিধি পর্যবেক্ষণ করছিলেন।

সম্প্রতি দেশটির জেলখানা থেকে ৬০ জন পলাতক রোহিঙ্গাকে খুঁজে বের করার জন্য এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই মন্ত্রী। অভিযানে ইমিগ্রেশন বিভাগের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নিবন্ধন বিভাগ (জেপিএন), জেনারেল অপারেশন ফোর্স (পিজিএ) এবং সিভিল ডিফেন্স ফোর্স (এপিএম)-এর প্রায় ২৭২ জন আইনপ্রয়োগকারী কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102