ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে গিয়ে ২ কনস্টেবল ‘নিখোঁজ’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

নেদারল্যান্ডসে প্রশিক্ষণে যাওয়ার পর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দুই কনস্টেবল ফিরে আসনেনি। তারা পালিয়েছেন নাকি কোনও দুর্ঘটনার শিকার হয়েছেন, সে বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারছেন না সিএমপি কর্মকর্তারা।

নিখোঁজ পুলিশ কনস্টেবলরা হলেন—রাসেল চন্দ্র দে ও শাহ আলম। রাসেলের বাড়ি কক্সবাজারের সিএমপির দামপাড়া পুলিশ লাইন্সে। শাহ আলম কুমিল্লার বাসিন্দা। তিনি মনসুরাবাদ পুলিশ লাইনসের ব্যারাকে থাকতেন।

জানা গেছে, নেদারল্যান্ডসে প্রশিক্ষণ শেষে আট সদস্যের মধ্যে ছয় জন ২৪ মে বাংলাদেশে ফিরে আসেন। তাদের মধ্যে রাসেল চন্দ্র দে ও শাহ আলম ফিরে আসেননি।

সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, নেদারল্যান্ডসে প্রশিক্ষণে অংশ নেওয়া দুই কনস্টেবল কী কারণে ফেরেননি, সে বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি। তারা ফিরতি ফ্লাইটের আগের দিন নিখোঁজ হন। নিজেদের পাসপোর্ট তাদের কাছেই ছিল। তারা পরিবারের সদস্যদের জন্য কেনাকাটাও করেছিলেন।

তিনি বলেন, ‘দুই কনস্টেবলের ফিরে না আসার বিষয়টি আমরা ইতোমধ্যে নেদারল্যান্ডসের দূতাবাস ও পুলিশ সদর দফতরকে অবহিত করেছি।’

সিএমপি সূত্রে জানা গেছে, সিএমপির কাউন্টার টেররিজম বিভাগের অধীনে একটি পূর্ণাঙ্গ ডগ স্কোয়াড (কে-৯) ইউনিট খোলা হচ্ছে। এখানে দুটি ভিন্ন প্রজাতির ২০টি প্রশিক্ষিত কুকুর এখানে যোগ হবে। যার মধ্যে আটটি জার্মান শেফার্ড ও ১২টি ল্যাব্রাডর। ‘কুকুরের ব্যবস্থাপনা, পরিচালনা ও প্রশিক্ষণ’ শীর্ষক ১৫ দিনের প্রশিক্ষণে অংশ নিতে আট সদস্যের একটি টিমকে গত ৯ মে নেদারল্যান্ডসে পাঠানো হয়।

টিমের নেতৃত্বে ছিলেন বায়েজিদ বোস্তামী জোনের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ বেলায়াত হোসেন। ঢাকার মেসার্স রিফা এন্টারপ্রাইজ স্থানীয় এজেন্ট হিসেবে এই প্রশিক্ষণ লিয়াঁজো করেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102