ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রংপুরের পীরগাছায় বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

রংপুরের পীরগাছা উপজেলায় দেলোয়ার হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মে) রাত ১১টায় উপজেলার কুড়ারপার সেতু এলাকার রেললাইনের পাশে এই ঘটনা ঘটে।

দেলোয়ার হোসেন পীরগাছা উপজেলার সদর ইউনিয়নের কসাইটারী গ্রামের ছফুর উদ্দিনের ছেলে। বিভিন্ন সময় ধান, গম ও ভুট্টার স্টক ব্যবসা করতেন তিনি।

পুলিশ ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে মোবাইল ফোনে কল করে কে বা কারা দেলোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। বাড়ির অদূরে কুড়ারপার সেতুর কাছে রেললাইনের কাছে আসেন তিনি। এ সময় কুড়াল ও রাম দা দিয়ে তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে কয়েকজন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র জানান, দেলোয়ার হোসেনকে বাসা থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন। এ ঘটনায় থানায় এনে দুই জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও মামলা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102