ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বন্ধুর ছুরিকাঘাতে কলেজছাত্র খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪১ বার পঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে বন্ধুর ছুরিকাঘাতে সিহানুর রহমান শেখ (১৮) নামের এক কলেজছাত্র নিহত হয়েছে।

আজ রবিবার দুপুরে উপজেলার মাজড়া এম.ইউ ফাযিল মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিহানুর উপজেলার মহেশপুর ইউনিয়নের কাগদী গ্রামের শাহজাহান শেখের ছেলে। সে কাশিয়ানী এম এ খালেক কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত সিহানুরকে উদ্ধারকারি (সিহানুরের) বন্ধু তাজুল ইসলাম জানান, তার বন্ধু শিহানুরকে কে বা কারা মারধর করবে বলে হুমকি দিয়েছে। হুমকিদাতা সিহানুরকে ঘটনাস্থলে যেতে বলেছে। তাজুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছাতে পৌঁছাতে পাশের মাদ্রাসার (নিহত শিহানুরের এলাকার বন্ধু) দশম শ্রেণির ছাত্র ও হিরন্যকান্দি গ্রামের মোঃ ইকলাসুর রহমানের ছেলে নাজিম (১৭) সিহানুরের বুকে এবং ডান হাতে ছুরি ঢুকিয়ে পালিয়ে যায়। তাজুল ইসলাম স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে কাশিয়ানী ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কাশিয়ানী জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. খাদিজা শাহিন বলেন, নিহতের বুকে ও ডান হাতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।

পুলিশের ওই কর্মকর্তা (ওসি) আরও জানান, খুনের সঠিক কারণ এখনও জানা যায়নি। তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। লাশের ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102