ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কলারোয়ায় পুকুরে সাঁতার কাটতে নেমে এসআইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

রোববার (২৯ মে) সকালে কলারোয়া থানার পুকুরে গোসল করার সময় এ ঘটনা ঘটে। রাশেদুল ইসলাম মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামের মৃত লোকমান হোসেনের ছেলে।

কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার শফিকুল ইসলাম জানান, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে কলারোয়া থানা পুলিশ ও কলারোয়া ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে নিয়ে আসেন। পুকুরে নেমে হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। হাসপাতালের সকল কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যায়।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা বলেন, রাশেদুল ইসলাম দেড় মাস আগে কলারোয়া থানায় পুলিশের সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন৷ সকালে পুকুরে গোসল করতে গিয়ে সাঁতার কাটার সময় পানিতে ডুবে যান।

তাৎক্ষণিকভাবে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷ তার স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে আছে।

প্রাথমিকভাবে সুরতহাল ও ময়নাতদন্ত শেষে দুপুরে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে প্রথম জানাজার পর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102