ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খোঁজ মিলল নেপালের সেই প্লেনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪৮ বার পঠিত

চার ভারতীয়সহ ২২ যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হওয়া নেপালের সেই প্লেন বিধ্বস্ত হয়েছে। প্লেনটি নেপালের কোয়াং গ্রামে একটি নদীতে বিধ্বস্ত হয়।

নেপালের সেনাবাহিনীর মুখপাত্রের বরাত দিয়ে ভারতের সংবাদ সংস্থা এএনআইকে এমনটি জানিয়েছে ।

স্থানীয়দের দেওয়া তথ্যের বরাত দিয়ে নেপালের সেনাবাহিনীর মুখপাত্র নারায়ন সিলওয়াল বার্তা সংস্থা এএনআইকে বলেন, তারা এয়ারের বিমানটি লামছে নদীর মোহনায় বিধ্বস্ত হয়। এটি মানপতি হিমালে ভূমিধসের কবলে পড়েছে। নেপাল সেনাবাহিনী স্থল ও আকাশপথ দিয়ে ঘটনাস্থলের দিকে অগ্রসর হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, উড়োজাহাজটি এয়ার নাইন এনএইটি মডেলের টুইন-ইঞ্জিন বিশিষ্ট। এতে ১৯ যাত্রীসহ তিনজন ক্রু ছিলেন। সকাল ৯টা ৫৫ মিনিট নাগাদ এটি উড়ে যায়। এর কিছুক্ষণ পর আকাশযানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।

উড়োজাহাজটি নেপালের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে পোখরা থেকে জমসমের দিকে যাচ্ছিল। চার ভারতীয় ছাড়াও প্লেনটিতে ৩ জাপানি নাগরিক ছিলেন।

সূত্র: এনডিটিভি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102