ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সারাদেশে ৮৮২ হাসপাতাল-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩১ বার পঠিত

সারাদেশে ৮৮২টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২৯ মে) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত সারাদেশে ৮৮২টি অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, ব্লাড ব্যাংক বন্ধ করা হয়েছে। ঢাকা বিভাগেই ১৬৭টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। এর মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বন্ধ করা হয়েছে ১২টি প্রতিষ্ঠান।

ঢাকার বাইরে বন্ধ করা হয়েছে ৭১৫টি প্রতিষ্ঠান। এর মধ্যে চট্টগ্রামে ২২৯টি, রাজশাহীতে ৭৮টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ৯৬টি, বরিশালে ৫৯টি, সিলেটে ৩৫টি ও খুলনায় ২০৪টি প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক অধ্যাপক বেলাল হোসেন বলেন, আমরা ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। এর মধ্যে গত দুদিনে এখন পর্যন্ত (বিকেল) ৫৩৮টি ক্লিনিক ও হাসপাতাল সিলগালা করে দিয়েছি। অনিবন্ধিত ও অনিয়মের দায়ে দণ্ডিত প্রতিষ্ঠানগুলো আবার যেন গড়ে না ওঠে সেজন্য অভিযান অব্যাহত থাকবে। আমাদের কাছে এখনো কয়েকটি জেলার তথ্য আসেনি, ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি বলেন, ঢাকার বাইরে সিভিল সার্জনদের নেতৃত্বে এবং রাজধানীতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে তিনটি টিম অনিবন্ধিত হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে কাজ করছে।

এছাড়া অভিযানে ঢাকা বিভাগের ১৩টি জেলায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৪ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102