ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাগেরহাটের মোংলায় সরকারি রাস্তার ১৫০০ ইট পুকুরে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৭ বার পঠিত

বাগেরহাটের মোংলায় এক ইউপি সদস্যের (মেম্বার) বিরুদ্ধে সরকারি রাস্তার ১৫০০ ইট বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. শফিকুল ইসলাম উপজেলার চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

স্থানীয় সূত্র ও প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) আওতায় চাঁদপাই ইউনিয়নের উত্তর চাঁদপাই এলাকার ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ইটের সলিংয়ের রাস্তার কাজ চলছে। ওই রাস্তার ১৫০০ ইট একই এলাকার বাসিন্দা মো. হাসমতের কাছে বিক্রি করেছেন মেম্বার শফিকুল ইসলাম। বিষয়টি জানাজানি হলে শনিবার (২৮ মে) রাত সাড়ে ৮টার দিকে হাসমতের বাড়ির পুকুর থেকে ইটগুলো উদ্ধার করা হয়।

লোকাল গভর্ন্যান্স সাপোর্ট প্রজেক্টের (এলজিএসপি) স্থানীয় কর্মকর্তা মো. মতিয়ার রহমান মোড়ল বলেন, এই প্রকল্পের অধীনে উত্তর চাঁদপাই এলাকায় তিনটি রাস্তার কাজ চলমান রয়েছে। এর মধ্যে ওয়াজেদ আলীর বাড়ি থেকে দীন মোহাম্মদ আলীর বাড়ি পর্যন্ত ৫০০ ফুট ইটের সলিংয়ের রাস্তা থেকে ১৫০০ ইট স্থানীয় মেম্বার শফিকুল বিক্রি করে দিয়েছেন। বিষয়টি স্থানীয় প্রশাসনের বিভিন্ন দফতরে জানানো হয়েছে।

রাস্তার কাজের দেখভালের দায়িত্বে থাকা সংরক্ষিত নারী সদস্য রাবেয়া বেগম বলেন, তিনটি রাস্তা নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ২৫০০ ইট চুরি হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে শনিবার রাতে হাসমতের বাড়ির পুকুর থেকে ১৫০০ ইট উদ্ধার করেছি আমরা। তবে বাকি এক হাজার ইট এখনও পাওয়া যায়নি। হাসমত আমাদের জানিয়েছেন তার কাছে ১৫০০ ইট বিক্রি করেছেন মেম্বার শফিকুল।

মো. হাসমত বলেন, আমি ইটগুলো মেম্বার শফিকুল ইসলামের কাছ থেকে কিনেছি। পরে সেগুলো পুকুরে রেখেছি।

এ বিষয়ে জানতে চাইলে চাঁদপাই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) মো. শফিকুল ইসলাম বলেন, আমি এলাকায় ছিলাম না। তাই এ বিষয়ে কিছুই জানি না বলে ফোন কেটে দেন। এরপর তাকে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।

চাঁদপাই ইউনিয়নের চেয়ারম্যান মোল্লা তরিকুল ইসলাম বলেন, সরকারি রাস্তার ইট তো হেঁটে হেঁটে পুকুরে যায়নি। অবশ্যই চুরি করে পুকুরে ফেলা হয়েছে। জনগণের জন্য আমরা রাস্তা করে দিচ্ছি, তাও যদি চুরি হয়ে যায় তা দুঃখজনক। এ ঘটনায় যারাই জড়িত থাকুক, কঠোর বিচার হওয়া উচিত।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত কমিটি করে ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102