ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০১:২২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় প্রার্থীর বাসার সামনে প্রতিপক্ষের পাহারা, কাজের লোকও আসতে মানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত
লোক ঠেকাতে কাউন্সিলর প্রার্থীর বাসার সামনে পাহারা বসানোর অভিযোগ উঠেছে

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সেলিম খান অভিযোগ করেছেন, মনোনয়নপত্র সংগ্রহের পর থেকে তার বাড়ির সামনে প্রতিপক্ষের লোকজন পাহারা বসিয়েছেন। তারা সংঘবদ্ধভাবে তার বাসায় আসা লোকজনদের ভয়ভীতি দেখাচ্ছেন। বাড়িতে কাজের লোক আসতেও নিষেধ করেছেন তারা। এ অবস্থায় গত ১৫-২০ দিন ধরে কাজের লোকও বাসায় আসছেন না বলে অভিযোগ করেছেন সেলিম খান।

রবিবার (২৯ মে) কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে শিল্পকলা একাডেমিতে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সামনে কাউন্সিলর প্রার্থী সেলিম খান এসব অভিযোগ করেন।

কাউন্সিলর প্রার্থী সেলিম খান


তিনি বলেন, প্রতিপক্ষের লোকজন শুধু ভয় দেখিয়ে শান্ত নেই, তারা আমার বাসায় আসা লোকজনের ছবি তুলে বাড়ি বাড়ি গিয়ে হুমকি ধমকি দিচ্ছেন। আমাকে প্রায় একঘরে করার পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে গত ২৬ মে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছি।

কারা এমন কাজ করছে এমন প্রশ্নে সেলিম খান বলেন, ওই ওয়ার্ডে আমিসহ তিন জন সাধারণ কাউন্সিলর প্রার্থী আছেন। আমি কারও নাম বলতে চাই না। আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত করলে সব বেরিয়ে আসবে।

এ সময় রিটার্নিং কর্মকর্তা মো. শাহেদুন্নাবী চৌধুরী বলেন, আমরা সবার অভিযোগ আমলে নিয়ে খতিয়ে দেখছি। যদি প্রমাণ পাওয়া যায় তাহলে বিধি অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102