ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার আদালত চত্বরে আসামির ঘুষিতে ২ পুলিশ সদস্য আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩০ বার পঠিত
জেলা জজ আদালত, মেহেরপুর

আসামির কিল-ঘুষিতে আহত হয়েছেন আদালতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য। রবিবার (২৯ মে) দুপুরে মেহেরপুরের নারী ও শিশু নির্যাতন আদালতে চত্বরে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল মাবুদ নামে ওই আসামিকে আটক করে পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম জানান, এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করে আব্দুল মাবুদকে কারাগারে পাঠানো হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন– পুলিশ কনস্টেবল আজিম ও রেজাউল ইসলাম। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা গেছে, আসামি মাবুদ স্ত্রীর দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে এসেছিলেন। তিনি গাংনী উপজেলার ভাটপাড়া গ্রামের সানোয়ার হোসেনের ছেলে।

আহত পুলিশ সদস্যরা জানান, আব্দুল মাবুদের স্ত্রী হাড়িয়াদহ গ্রামের জেসমিন খাতুন নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলার আসামি হিসেবে মাবুদ আদালতে হাজিরা দিতে যান। মামলায় বাদীপক্ষের কয়েকজন সাক্ষ্য দিতে যান। তাদের উচ্চস্বরে হুমকি দেন মাবুদ। একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়লে আদালতে দায়িত্ব পালনকারী দুই পুলিশ সদস্য তাকে শান্ত করার চেষ্টা করেন। এতে মাবুদ দুই পুলিশ সদস্যের ওপর উত্তেজিত হয়ে হামলা চালিয়ে উপর্যুপরি কিল-ঘুষি মেরে পালানোর চেষ্টা করেন। এ সময় আদালতে থাকা অন্য পুলিশ সদস্যরা তাকে আটক করেন। পরে আহত দুই পুলিশ সদস্যকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

মেহেরপুর কোর্ট পুলিশ পরিদর্শক গোলাম মোহাম্মদ জানান, সরকারি কাজে বাধা প্রদান ও আদালতে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আসামি আব্দুল মাবুদের নামে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তাকে সদর থানার মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102