ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুমিল্লায় দুর্ঘটনাকবলিত কন্টেইনারের সয়াবিন তেল নিয়ে কাড়াকাড়ি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত
দুর্ঘটনা কবলিত লরি থেকে বালতি, মগ ও কলসিতে করে তেল নিয়ে যান স্থানীয়রা

কুমিল্লায় দুর্ঘটনাকবলিত একটি কন্টেইনার থেকে স্থানীয়রা সয়াবিন তেল লুট করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রবিবার (২৯ মে) সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনায় মহাসড়কে সয়াবিন তেল পড়ে পিচ্ছিল হয়ে যাওয়ায় অন্তত সাত জন মোটরসাইকেল আরোহী দুর্ঘটনার শিকার হন। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল পাঠানো হয়।

স্থানীয় জুয়েল খন্দকার রাত সাড়ে ৮টায় জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা অংশে একটি তেলবাহী কন্টেইনার থেকে তেল পড়তে থাকে। তেল পড়তে পড়তে আনুমানিক ছয় থেকে সাত কিলোমিটার চলতে থাকে কন্টেইনারবাহী গাড়িটি। কুরছাপ এলাকায় গিয়ে চালক বুঝতে পারেন কোনও গাড়ির ধাক্কায় পেছনের অংশ ফেটে তেল পড়ছে। তখন সেখানেই কন্টেইনারটি দেখার জন্য দাঁড় করান তিনি।

ততক্ষণে তেল পড়তে দেখে স্থানীয়রা কন্টেইনারের পিছু নেন। গাড়ি থামার সঙ্গে সঙ্গে তারা গাড়ির ফেটে যাওয়া অংশে ঝাঁপিয়ে পড়েন। এ সময় তারা বালতি, মগ, বোল, কলসি ও বোতলে করে তেল নিতে কাড়াকাড়ি শুরু করেন।

তিনি আরও জানান, স্থানীয়দের মধ্যে অনেকে মহাসড়ক থেকে কাপড়, হাত ও বিভিন্নভাবে মুছে মুছেও তেল সংগ্রহ করেছেন।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বলেন, দুর্ঘটনাকবলিত কন্টেইনারটি সরিয়ে মহাসড়কের পাশে রাখা হয়েছে। বিকল্প ব্যবস্থায় তেল সংরক্ষণের ব্যবস্থা চলছে। তবে চালক ও তার সহকারীকে পাওয়া যায়নি। তারা পালিয়ে যেতে পারেন বলে জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102