ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুরস্কের এরদোয়ানের উদ্যোগকে স্বাগত জানালেন পোপ ফ্রান্সিস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৬ বার পঠিত

ইউক্রেন যুদ্ধ অবসানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পোপ ফ্রান্সিস। রবিবার ভ্যাটিকানে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত লুৎফুল্লাহ গোকতাসের সঙ্গে বৈঠককালে এরদোয়ানের প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

টুইটারে দেওয়া পোস্টে পোপ ফ্রান্সিসের সঙ্গে নিজের বৈঠক নিয়ে কথা বলেছেন রাষ্ট্রদূত লুৎফুল্লাহ গোকতাস। তিনি বলেন, ‘সংঘাতের শুরু থেকেই উভয় পক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করা এবং শান্তির জন্য কাজ করা তুরস্কের প্রতি পোপ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’

লুৎফুল্লাহ গোকতাস বলেন, কেবল কূটনীতি ও আলোচনার মাধ্যমেই সমাধান মিলতে পারে, যুদ্ধের মাধ্যমে নয়। যুদ্ধবিরতি প্রতিষ্ঠা এবং আলোচনা শুরুর একমাত্র উপায় হলো কূটনীতি।

পোপের সঙ্গে আলোচনায় ইউক্রেন যুদ্ধ অবসানে তুরস্কের কূটনৈতিক উদ্যোগ এবং মানবিক সহায়তা সম্পর্কে অবহিত করেন তুর্কি দূত। জানান, প্রেসিডেন্ট এরদোয়ান এখনও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনর্মিলনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102