ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ব্রিটেন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৯ বার পঠিত

যুক্তরাজ্যে থাকা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানোর অংশ হিসেবে এই সপ্তাহে বাংলাদেশ, ইরাক ও আলবেনিয়ার নাগরিকদের পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

দ্য ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হযছে, এই ধাপে অবৈধভাবে বসবাসরত এবং বিভিন্ন অপারাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৩০০ জন বিদেশি নাগরিককে ফেরত পাঠানো হবে। এটিই এখন পর্যন্ত দেশটি থেকে সবচেয়ে বড় নির্বাসন প্রক্রিয়া।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত চার্টাড ফ্লাইটগুলো মঙ্গলবার (৩১ মে) বাংলাদেশ, ইরাকের কুর্দিস্তান এবং আলবেনিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যাদের ফেরত পাঠানো হবে তাদের “ইমিগ্রেশন রিমুভাল সেন্টারে” রাখা হয়েছে। এসব ব্যক্তিদের গত মাসে যুক্তরাজ্য জুড়ে অভিযান চালিয়ে আটক করেছে দেশটির অভিবাসন কর্মকর্তারা।

গত মাসে ন্যাশনালিটি অ্যান্ড বর্ডারস বিল আইনে পরিণত হওয়ার পর দেশটি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।

শুক্রবার (২৭ মে) যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলেছে, “বিদেশী অপরাধীদের ফেরত পাঠনোর ব্যাপারে আমরা কোনো ছাড় দেব না, অবৈধভাবে যুক্তরাজ্যে বসবাসের অধিকার কারও নেই। যুক্তরাজ্যের জনগণ ঠিক এটাই প্রত্যাশা করে।”

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মঙ্গলবারের ফ্লাইটের বিশদ বিবরণ জানাতে অস্বীকৃতি জানালেও ডেইলি মেইল বলছে, এই ধাপে বাংলাদেশি, ইরাকি-কুর্দি এবং আলবেনিয়ান নাগরিক রয়েছে।

এসব লোকদের পর্যায়ক্রমে নিজ নিজ দেশের রাজধানী শহরে নিয়ে যাওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102