ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

স্কুলে ছুটি দিয়ে বিদ্যালয়ে আওয়ামী লীগের সভা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৮ বার পঠিত

লক্ষ্মীপুরে শিক্ষার্থীদের ছুটি দিয়ে বিদ্যালয়ের হলরুমে কাউন্সিলরদের নিয়ে আওয়ামী লীগের সম্মেলন ও প্রস্তুতি সভা করার অভিযোগ উঠেছে।

রোববার (২৯ মে) দুপুরে সদর উপজেলার মান্দারী বহুমুখী উচ্চবিদ্যালয়ের হলরুমে ১২টা থেকে সভার কার্যক্রম শুরু হয়। বিদ্যালয়ের একটি ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা চললেও মাইকে উচ্চশব্দে আওয়ামী লীগ নেতাদের বক্তৃতা চলছে।

দলীয় সূত্র থেকে জানা যায়, ১ জুন চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে কাউন্সিলরদের নিয়ে বিদ্যালয়ের মাঠে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃষ্টি হওয়ায় বিদ্যালয়ের হলরুমে সভার কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, প্রধান বক্তা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন এমপি। চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহিম।

পাঁচজন শিক্ষার্থী ও স্থানীয়দের অভিযোগ, পূর্ণাঙ্গ ক্লাস করার উদ্দেশ্যে বিদ্যালয়ে এসেছি। কিন্তু এক ক্লাস শেষ করেও আওয়ামী লীগের সভার কারণে মাঝপথেই তাদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে। তখন বাইরে প্রচুর বৃষ্টি ছিল। বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের বাড়িতে যেতে হয়েছে। একদিকে মাইকে উচ্চ শব্দে বক্তারা বক্তৃতা দিচ্ছেন, অন্যদিকে শিক্ষার্থীদের পরীক্ষাও চলছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মিজানুর রহিমের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। ক্ষুদে বার্তা (ম্যাসেজ) পাঠালেও কোনো সাড়া পাওয়া যায়নি।

এ ছাড়াও লক্ষ্মীপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু তালেবের মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, আজ রোববার ১২টার দিকে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হয়েছে। বিদ্যালয়ের কয়েকটি ভবন রয়েছে। এরমধ্যে হলরুমে আওয়ামী লীগের সভা চলছে। অন্য ভবনে এসএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102