ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে পুলিশ পরিচয়ে দুই নারীর দেহ তল্লাশি, আটক ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৩৩ বার পঠিত

রাজশাহী নগরীর হাদির মোড় এলাকায় পুলিশ পরিচয়ে রিকশা আরোহী দুই নারীকে দেহ তল্লাশি করার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তদের আটক করেছে পুলিশ।

রোববার (২৯ মে) রাতে বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃত ব্যক্তিরা হলেন, জেলার চারঘাট উপজেলার খোরগবিন্দপুর এলাকার মো. সোহান (২৫) এবং নগরীর সিপাইপাড়া এলাকার মো. সেলিম (২৪)। পুলিশ বলছে, দীর্ঘদিন ধরেই নানান অনিয়মে জড়িত তারা।

জানা গেছে, আজ রোববার সকালে চিকিৎসার উদ্দেশে চারঘাটের টাঙন এলাকার দুই নারী রিকশায় রাজশাহী নগরীতে আসছিলেন। পরে রাজশাহী-নাটোর মহাসড়কের রুয়েট এলাকায় আটককৃত দুই যুবক তাদের পথরোধ করেন। এ সময় নিজেদের পুলিশ পরিচয়ে মাদক বহনের অভিযোগ এনে ভুক্তভোগী দুই নারীর দেহ তল্লাশি করতে চান। পরে তখনই হেনস্তার শিকার দুই নারী ঘটনাটি মোবাইলে তাদের স্বজনদের জানান। এ সময় অবস্থা বেগতিক দেখে পালিয়ে যান সোহান ও সেলিম। এদিকে রাজশাহী নগরীর হাদির মোড় এলাকায় তাদের ধরে ফেলেন স্থানীয়রা। এ সময় তারা পুলিশের পরিচয়পত্র দেখাতে ব্যর্থ হলে স্থানীয়রা তাদের মারধর করে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আরও অভিযোগ পাওয়া যাচ্ছে। সবগুলো যাচাই-বাছাই করে আইনত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102