মোঃ নাজমুল হুদা, বাগেরহাট প্রতিনিধি : ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়ন পরিষদের উদ্যোগে জনঅংশী দারিত্বে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠার ও এসডিজি অর্জনের অঙ্গিকারে উন্মুক্ত বাজেট সভা ২৯ মে ২০২২ ইং তারিখ রোজ রবিবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ চত্তরে অনুষ্ঠিত হয়েছে।
বেতাগা ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সভাপতি স্বপন দাশ।
বিশেষ অতিথি ছিলেন শেখ হেলাল উদ্দীন ফাউন্ডেশনের সভাপতি অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, ফকিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মুস্তাহীদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম ও শেখ হেলাল উদ্দীন ডিগ্রী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বটু গোপাল দাস।
বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নাজমুল হুদার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা পরিষদের (সাবেক) প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব),বাহিরদিয়া মানসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম ফকির, শুভদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফারুকুল ইসলাম (ওমর), লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.ডি সেলিম রেজা,মূলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ হিটলার গোলদার, নলধা মৌভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার আমিনুর রশীদ (মুক্তি),পিলজংগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম মোড়ল, মূলঘর সরকারি উচ্চ বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক দাশ শিশির কুমার প্রমূখ।
এছাড়া এসময় আরো উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্য বৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী লীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
সভায় আগামী ২০২২-২০২৩অর্থ বছরের জন্য ১ কোটি ৭৯লক্ষ ১৭ হাজার ৬শত ২০টাকার বাজেট ঘোষনা করা হয়। বাজেট পেশ করেন বেতাগা ইউনিয়ন পরিষদের সচিব ঢালী মাহাবুবর রহমান।
উল্লেখ্য ২০০৫-২০০৬ অর্থ বছরে বেতাগা ইউনিয়ন পরিষদ উন্মুক্ত সভার মাধ্যমে সর্বপ্রথম বাজেট ঘোষনা করে এই বাজেট প্রথা চালু করেন। যা পরবর্তিতে সরকার আইন আকারে ২০০৯ সালে সারাদেশের প্রতিটি ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ও উন্মুক্ত ওয়ার্ড সভা প্রচালিত করেন।