ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পেলো ২ স্কুলছাত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩১ বার পঠিত
অটোরিকশাচালক জসিম উদ্দিন।

চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রক্ষা পেলো দুই স্কুলছাত্রী। সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের খরুলিয়া বাজারের পশ্চিম পাশের শামান্তা ফিলিং ষ্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জসিম উদ্দিন (১৮) নামে এক অটোরিকশাচালককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। জসিম উদ্দিন সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের মোহসিনিয়া পাড়া গ্রামের আমান উল্লাহর ছেলে। ভুক্তভোগীরা খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

স্কুল সূত্রে জানা যায়, ওই দুই ছাত্রী কক্সবাজার-থ -১১-৬৬০২ নম্বরের একটি অটোরিকশায় স্কুলে যাচ্ছিল। খরুলিয়া বাজারে আসার পর অন্য যাত্রীরা নেমে যায়। স্কুল গেটে ওই দুই ছাত্রী নামতে চাইলে চালক গাড়ি না থামিয়ে কক্সবাজার শহরের দিকে রওনা দিতে থাকেন। এক পর্যায়ে চলন্ত গাড়ি থেকে দুজনেই লাফ দিলে গুরুতর আহত হয়। এ সময় তারা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে। তারা চালক জসিমকে আটক করে স্কুলে নিয়ে যায়। পরে তাকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ কল করে কক্সবাজার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, জসিমকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। উভয়ের অভিভাবক থানায় আসলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102