এখন পর্যন্ত সারা দেশে ১১৪৯টি অবৈধ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে রাজধানীতে ১৩টিসহ ঢাকা বিভাগে ২৮৬টি, চট্টগ্রাম বিভাগে ১৯০টি, রাজশাহী বিভাগে ১৩৫টি, রংপুরে ১৪টি, ময়মনসিংহে ১২১টি, বরিশালে ৬৫টি, সিলেটে ৩৫ এবং খুলনা বিভাগে ৩০৩টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক, ব্লাড ব্যাংক ও ডায়াগনস্টিক সেন্টারে সিলগালা করা হয়েছে।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. বেলাল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, আমাদের অভিযান অব্যাহত আছে।