ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুনারুঘাটে পুলিশ-ছাত্রদল সংঘর্ষ, ৪১ জনের নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুলিশ ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪১ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দিনগত রাতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ। তিনি বলেন, পুলিশ এসল্ট মামলায় ৪১ জনের নাম উল্লেখ এবং ১২০ থেকে ১৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এরপর ফজল মিয়া (২২) নামে আরও এক ছাত্রদল কর্মীকে গ্রেফতার করা হয়। বাকী আসামিদের ধরতে অভিযান চলছে।

গত রবিবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চুনারুঘাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে উপজেলা ছাত্রদল। মিছিলটি দক্ষিণ বাজার থেকে মধ্য বাজার থানার সামনে আসলে পুলিশ এতে বাঁধা দেয়। এতে পুলিশের সঙ্গে ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও কয়েক মিনিট সংঘর্ষ হয়। এ সময় পুলিশ শট গানের গুলি ছুড়লে ছাত্রদল নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মানিক মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102