ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে বন্ধুকে কুপিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

রাজশাহীতে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে মো. রাব্বি (২৪) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

সোমবার (৩০ মে) দিনগত রাত ২টার দিকে মহানগরীর হড়গ্রাম নতুনপাড়া চারখুটার মোড় ঘটে এ ঘটনা।

আর রাব্বিকে কুপিয়ে হত্যা করেছে ইমন (২৪) নামে তারই এক বন্ধু।
নিহত রাব্বি হড়গ্রাম নতুনপাড়া এলাকার মৃত কালুর ছেলে। আর ইমন একই এলাকার মৃত ইব্রাহিম আলীর ছেলে।

এ ঘটনায় ইমনকে আটক করেছে পুলিশ। হামলার সময় প্রতিরোধে তিনিও আহত হন। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তার চিকিৎসা চলছে।

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, দুই বন্ধুর মধ্যে আর্থিক লেনদেন নিয়ে বেশ কিছুদিন থেকে ঝামেলা চলছিল। সোমবার গভীর রাতে এলাকার নির্মাধীন একটি দশতলা ভবনের পাশে তাদের দুজনের মধ্যে ওই টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইমন ধারালো অস্ত্র দিয়ে রাব্বিকে উপর্যুপরি কোপায়।

হামলার সময় রাব্বিও নিজেকে বাঁচাতে ইমনকে আঘাত করে। এতে রাব্বি ঘটনাস্থলে মারা যায় ও ইমন গুরুতর আহত হয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে আটক করে পুলিশ। একটু সুস্থ হলেই ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102