ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ধর্ষণ চেষ্টাকারীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিলেন নারী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৪ বার পঠিত

নাটোরের বড়াইগ্রামে ধর্ষণ চেষ্টাকারীর ‘বিশেষ অঙ্গ’ কেটে দিয়েছেন এক নারী। অঙ্গ হারানো ব্যক্তির অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার প্রতাপপুর গ্রামে এই ঘটনা ঘটে।

ধর্ষণ চেষ্টায় অভিযুক্ত চাঁন মোহাম্মদ (৫৫) উপজেলার প্রতাপপুর গ্রামের বাসিন্দা। ভুক্তভোগী নারীও একই গ্রামের বাসিন্দা এবং তারা প্রতিবেশী।
সূত্র জানায়, সোমবার রাতে চিৎকার শুনে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চাঁন মোহাম্মদের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ভুক্তভোগী নারী জানান, তার স্বামী দুই বছর আগে মারা গেছেন। অনেক আগে থেকে অভিযুক্ত ব্যক্তি তাকে বিরক্ত করতেন। সোমবার রাতে প্রকৃতির ডাকে বাইরে বের হলে তাকে ধর্ষণের চেষ্টা করে। বাধা দিলে গলায়, হাতে কামড় দেয় এবং গলা টিপে মেরে ফেলার চেষ্টা করে। পরে কোনো উপায় না দেখে হাতের কাছে থাকা অস্ত্র দিয়ে তার বিশেষ অঙ্গ কেটে ফেলতে বাধ্য হই।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102