ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় ছাগলে ঘাস খাওয়া নিয়ে দ্বন্দ্বে প্রাণ গেল বাবার, ছেলে আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪০ বার পঠিত

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ছাগলে ঘাস খাওয়া কেন্দ্র করে দ্বন্দ্বে উপর্যুপরি ছুরিকাঘাতে একজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনা গুরুতর আহত অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন নিহতের ছেলে। তাকেও এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ওই উপজেলা মাদলা চাঁচাইতারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম মো. হানিফ। ৪০ বছরের হানিফ একই গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মোহাম্মদ খোকা প্রামাণিক। পেশায় তিনি ব্যাটারি চালিত অটোচালক। আহতের নাম জাকিরুল। ২০ বছর বয়সী জাকিরুল নিহতের ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন শাজাহানপুর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের বাসিন্দা আবুল কাশেম ও হানিফ। তাদের বাড়ি পাশাপাশি। আবুল কাশেম তার বাড়ির সামনে ঘাসে চাষ করেন। মঙ্গলবার বিকেলে হানিফের ছাগল আবুল কাশেমের ঘাসবাগান থেকে কিছু ঘাস খেয়ে ফেলে। বিষয়টি নিয়ে ছাগলের মালিক হানিফের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন আবুল কাশেম। ওই সময় ঘটনাস্থলে হানিফের ছেলে জাকিরুলসহ আবুল কাশেমের দুই ছেলে মজনু ও মজিদও ছিলেন। তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে আবুল কাশেমসহ তার ছেলেরা হানিফ ও জাকিরুলকে মারধর শুরু করেন। এরই এক পর্যায়ে বাবা-ছেলেকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তারা। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন। শজিমেকে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। তার ছেলে জাকিরুল গুরুতর আহত অবস্থায় শজিমেকে চিকিৎসাধীন।

ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, ছাগলে ঘাস খাওয়াকে কেন্দ্র করে হানিফ নামে একজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে গুরুতর আহত অবস্থায় শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। ছুরিকাঘাতের শিকার হওয়ার পর গুরুতর আহত অবস্থায় বাবা-ছেলেকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেন স্বজনরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102