ছেলের বৌয়ের পিটুনিতে মারা গেলেন গাইবান্ধার সাঘাটার কচুয়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোজাফর আকন্দের। মঙ্গলবার (৩১ মে) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামনহাজরা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ২০১৯ সালে ২৩ আগষ্ট গোরের পাড়া গ্রামের ছাইদুল ইসলামের মেয়ে লিমা আক্তারের সঙ্গে মোজ্জাফরের ছেলে জাফর ইকবালের বিয়ে হয়। ২০২০ সালে পারিবারিক কলহের জেরে লিমা আক্তার জাফর ইকবালের বিরুদ্ধে গাইবান্ধা আদালতে নারী ও শিশু নির্যাতন আইনের মামলা দায়ের করেন। মামলার পর জাফরের চাকরি চলে যায়। পরে ২০২০ সালে আদালতে দেনমহরের টাকা দিয়ে লিমাকে তালাক দেন জাফর ইকবাল।
তালাকের পর জাফর ইকবাল নিজেকে পুলিশ হিসেবে পরিচয় দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের আব্দুল ওয়াহেদের মেয়ে শাপলা আক্তারকে বিয়ে করেন। বিয়ের কিছু দিন পর চাকুরি চলে যাওয়ার বিষয়টি জানাজানি হলে দ্বিতীয় স্ত্রীর পরিবার ক্ষেপে যায় আর মীমাংসার জন্য ছেলের বাবাকে একা আসতে বলে। মঙ্গলবাল (৩১ মে) রাতে ছেলের বাবা দ্বিতীয় বৌ শাপলার বাবার বাড়ীতে যায়। পরিকল্পিতভাবে দুই ছেলের বৌয়ের পরিবার মিলে তাকে মারপিট করে চলে যায়। পরে স্থানীয়রা গুরতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে সাঘাটা উপজেলা হাসপাতালের ভর্তি করলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান হত্যার ঘটনাটি নিশ্চিত করে জানান, এ ঘটনাটি তদন্ত চলছে। নিহত সাবেক ইউপি সদস্য মোজাফফরের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।