ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে ১৪ কোটি টাকার স্বর্ণের বারসহ ৬ পাচারকারী আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

যশোর সদর থানাধীন বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে ১৪ কোটি টাকা মূল্যের (১৫.৮০০ কেজি ওজনের) ১৩৫ টি স্বর্ণের বার ও ৩ টি প্রাইভেটকারসহ ৬ স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর যশোর ব্যাটালিয়ন এবং জেলা প্রশাসন যশোরের যৌথ অভিযানে আটক করেছে।

বুধবার (১ জুন) যশোর জেলার সদর থানাধীন বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- যশোরের বেনাপোল পোর্ট থানাধীন দুর্গাপুর গ্রামের আঃ জব্বারের ছেলে জাহিদুল ইসলাম (গাড়ি চালক), পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে নাজমুল হোসেন (২৫), চাঁদপুর জেলার মতলব উত্তর থানাধীন ঘাগুরিয়া গ্রামের রশিদ মিয়াজীর ছেলে আরিফ মিয়াজী (৩৬), (গাড়ী চালক), কুমিল্লার দাউদকান্দি থানাধীন নৈয়ার গ্রামের সিরাজুল ব্যাপারীর ছেলে শাহ জালাল (৩২), মাদারীপুর জেলা ও থানাধীন বলশা গ্রামের কামাল হোসেনের ছেলে আবু হায়াত জনি (২৮) গাড়ি চালক, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানাধীন মিঝমিঝি পূর্বপাড়া গ্রামের অলিউল্লাহ বেপারীর ছেলে রবিউল আলম রাব্বি (২৯)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকীর নির্দেশনায় অদ্য ০১ জুন ২০২২ তারিখ আনুমানিক ০১০০ ঘটিকায় অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অফিসার এডি মোঃ সাজ্জাদ হোসেন এবং জেলা প্রশাসন, যশোরের একজন নির্বাহী ম্যাজিষ্টেটসহ যশোর জেলার সদর থানাধীন বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় বিজিবি একটি চৌকস আভিযানিক টহলদল ফাঁদ পেতে থাকে। পরবর্তীতে আনুমানিক ০৩০০ ঘটিকায় বাহাদুরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে সন্দেহভাজন ০৩টি প্রাইভেটকার ঢাকা মেট্টো-গ-২৬-৩৩৮৭ এলিয়ন (টয়োটা এলিয়ন), গাড়ির রং-মেরুন, ঢাকা মেট্রো-গ-২৬-৩৫৭৫, মডেল নাম- টয়োটা এলিয়ন, গাড়ির রং-সাদা ও ঢাকা মেট্রো-ম-০০-৭০২৫, মডেল নাম- টয়োটা করোলা এক্সিউ, গাড়ির রং-সিলভার কালার; থামিয়ে তল্লাশি করা হয়। আটককৃত ০৩টি প্রাইভেটকার হতে ০৬ জন স্বর্ণ পাচারকারী চক্রের সদস্যসহ (প্রতিটি প্রাইভেটকারের চালক ও ২য় আসনধারীসহ ০২জন করে) আনুমানিক ১৩,৫৮,৮০,০০০/- (তের কোটি আটান্ন লক্ষ আশি হাজার) টাকা মূল্যমানের ১৫.৮০০ কেজি ওজনের ১৩৫টি স্বর্ণের বার জব্দ করা হয়। উল্লেখ্য, যানবাহন তল্লাশিকালে দেখা যায় উক্ত স্বর্ণের বারগুলি প্রাইভেট কারের সম্মুখভাগে অভিনব কায়দায় প্রস্তুতকৃত বিশেষ বক্সে বহন করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায় যে, তারা ঢাকা হতে স্বর্ণের বার সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে যশোর সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিল এবং উক্ত স্বর্ণের বিনিময়ে ইউএস ডলার নিয়ে ঢাকায় ফেরত যাওয়ার পরিকল্পনা ছিল।

আটককৃত স্বর্ণ, প্রাইভেটকারসহ আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কাযক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102