ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঘরের ভিতর গৃহবধূর লাশ, স্বামী পলাতক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৪ বার পঠিত

গাইবান্ধায় ডলি বেগম (৩৬) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ডলির শাশুড়ি জরিনা বেগমকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী অভিযুক্ত ছকু মিয়া পলাতক।

মঙ্গলবার (৩১ মে) বিকাল ৫টায় গাইবান্ধা রেল স্টেশনের পূর্ব প্রান্তের বস্তি এলাকায় এ ঘটনা ঘটে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। পুলিশ।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে রেলবস্তির একটি টিনের ঝুপড়ি ঘরে স্ত্রী ও মাকে নিয়ে থাকতেন ছক্কু মিয়া। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। এছাড়া মাদকের টাকার জন্য প্রায়ই ডলিকে মারধর করতেন ছক্কু। গত মঙ্গলবার বিকালে ছক্কুর কাছে বাজারের টাকা চাইতে যান ডলি। এ নিয়ে দুই জনের ঝগড়া হয়। এক পর্যায়ে ডলিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় ছক্কু।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর ছক্কু মিয়া পালিয়ে গেছে। তবে হত্যায় জড়িত সন্দেহে ছক্কুর মা জরিনাকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102