চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে ৩৪টি সোনার বারসহ এক ব্যক্তিকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। বুধবার (১ জুন) সকাল ৮টায় এয়ার এরাবিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সারজা থেকে আসা যাত্রী সাইফুল ইসলামের কাছ থেকে এসব বার উদ্ধার করা হয়।
আটক সাইফুল ইসলাম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক একেএম সুলতান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শারজাহ থেকে আসা এক যাত্রীর শরীরে বিশেষ কায়দায় রাখা অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।’
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।