ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গামছা দিয়ে মুখ বেঁধে শিশুকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

বরিশালের গৌরনদী উপজেলায় গামছা দিয়ে মুখ বেঁধে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা-বাবা ঢাকায় গার্মেন্টে চাকরি করেন।

ভুক্তভোগীর নানি দাবি করেন, মঙ্গলবার (৩১ মে) দুপুরে ঘরের পেছনে থাকা নলকূপে নাতনি গোসল করতে যায়। তখন প্রতিবেশী মেনাজউদ্দিনের ছেলে হাফিজউদ্দিন তাকে ঘরে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে ধর্ষণ করে। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেয়।

তিনি আরও জানান, ঘরে আসার পর রক্তক্ষরণ হলে নাতনি বিষয়টি জানায়। রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাতে গৌরনদী হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে এখনও সুস্থ হয়নি।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মারুফ বলেন, ‘গৌরনদী থেকে আসা শিশুটিকে গাইনি ওয়ার্ডে রাখা হয়েছে। শিশুর প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানান, অভিযোগ পাওয়ার পরপরই থানা পুলিশের একটি টিম অভিযুক্তকে গ্রেফতারে কাজ শুরু করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102