ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এই জুনেই হচ্ছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ, সূচি চূড়ান্ত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৪৮ বার পঠিত

ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে বাংলাদেশ দল- খবরটা পুরনো। এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দলও ঘোষণা করেছে। তবে সূচি চূড়ান্ত ছিল না। সম্ভাব্য সূচি নিয়েই এতদিন ছিল আলোচনা। বুধবার এসে গেলো চূড়ান্ত ঘোষণা। শুধু বাংলাদেশ সিরিজ নয়, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষেও চূড়ান্ত সূচি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লিউআই)।

ক্যারিবিয়ান অঞ্চল সফরে বাংলাদেশ দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে। ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত হবে দুই দলের লড়াই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের এই মিশন ‍শুরু হবে টেস্ট দিয়ে। ১৬ থেকে ২০ জুন অ্যান্টিগায় হবে প্রথম টেস্ট। এরপর ২৪ জুন সেন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট।

লাল বলের লড়াই শেষে মাঠে গড়াবে সীমিত ওভারের ক্রিকেট। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ। ২ জুন ডমিনিকায় কুড়ি ওভারের প্রথম ম্যাচ। পরের দিনই, ৩ জুলাই একই ভেন্যুতে দ্বিতীয় টি-টোয়েন্টি। আর তৃতীয় টি-টোয়েন্টি হবে গায়ানায়, ৭ জুলাই।

সফরের শেষ অংশে ওয়ানডে সিরিজ। ৫০ ওভারের তিনটি ম্যাচই গায়ানায়। ম্যাচগুলো হবে যথাক্রমে- ১০, ১৩ ও ১৬ জুলাই।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি:

১৬-২০ জুন: প্রথম টেস্ট, অ্যান্টিগা

২৪-২৮ জুন: দ্বিতীয় টেস্ট, সেন্ট লুসিয়া

২ জুলাই: প্রথম টি-টোয়েন্টি, ডমিনিকা

৩ জুলাই: দ্বিতীয় টি-টোয়েন্টি, ডমিনিকা

৭ জুলাই: তৃতীয় টি-টোয়েন্টি, গায়ানা

১০ জুলাই: প্রথম ওয়ানডে, গায়ানা

১৩ জুলাই: দ্বিতীয় ওয়ানডে, গায়ানা

১৬ জুলাই: তৃতীয় ওয়ানডে, গায়ানা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102