ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর জাপান গার্ডেনের ১৬ তলা থেকে পড়ে ঢাবি ছাত্রীর মৃত্যু: চিরকুট উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৪ বার পঠিত
জাইনা হাবিব প্রাপ্তি

রাজধানীর আদাবর থানা এলাকার জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের ১৬ তলা থেকে পড়ে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তির লেখা একটি চিরকুট পেয়েছে পুলিশ। বুধবার (১ জুন) বিকাল ৫টার দিকে বৃষ্টির সময় ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হয় ঢাবির অ্যাকাউন্টিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাইনা হাবিব প্রাপ্তির। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছিল, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।

পরে রাতে পুলিশের পক্ষ থেকে চিরকুট উদ্ধারের কথা জানানো হয়। বলা হচ্ছে, চিরকুটটি প্রাপ্তির লেখা। তাতে লেখা রয়েছে, ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম বাবা-মাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। একটা ঘটনা জানার পরও যখন কেউ চুপ করে থাকে তখন সত্যিই- সবকিছু অর্থহীন মনে হয়। আমি গেলে কিছু আসবে-যাবে না, আমি জানি। বিকজ এভরি পারসন ইজ রিপ্লেসেবল। আমরা কাদের ভালোবাসি তারা সেটা জানে। কে বেশি কষ্ট পাবে সেটাও জানি।‘

এর আগে বুধবার সন্ধ্যায় আদাবর থানার পরিদর্শক তদন্ত মো. মোমিন খান গণমাধ্যমকে বলেন, ‘বুধবার (১ জুন) বিকাল ৫টার দিকে প্রাপ্তি ছাদে হাঁটাহাঁটি করছিলেন, সে সময় বৃষ্টি হচ্ছিল। এক পর্যায়ে ১৬ তলা ভবন থেকে তিনি নিচে পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রাপ্তি নিজেই লাফিয়ে নিচে পড়েছেন, নাকি এর পেছনে অন্য কোনও ঘটনা রয়েছে, এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।’

এ বিষয়ে ছাত্রীর পরিবারের সঙ্গে কথা বলার পর পুলিশ জানিয়েছে, প্রাপ্তি বিষণ্নতায় ভুগছিলেন। তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন। সে কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। পরিবারের কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জাইনা হাবিব প্রাপ্তি জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর বিল্ডিং এর ১৬ তলা ভবনের ১০২ নম্বর ফ্ল্যাটে পরিবারের সঙ্গে থাকতেন। তার বাবা হাবিবুল আজিজ নোয়াখালী সদরের স্থায়ী বাসিন্দা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102