ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগার ধামইরহাটে ছাত্রকে প্রস্রাব খাওয়ালেন শিক্ষিকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৯ বার পঠিত

নওগার ধামইরহাটে স্কুলের ছাদে শিক্ষার্থী প্রস্রাব করার অপরাধে প্রস্রাব খাওয়ানোর অভিযোগ উঠেছে শিক্ষিকা মোছা. শাহানা বেগমের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে উপজেলার চকচান্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। ক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। নির্যাতনের শিকার পঞ্চম শ্রেণির ছাত্র সাব্বির জানায়, মঙ্গলবার দুপুরের দিকে প্রস্রাবখানায় অনেকে প্রস্রাবের জন্য অপেক্ষমাণ দেখে আমি স্কুলের ছাদে প্রস্রাব করি। আর এই কারণে ম্যাডাম আমাকে অনেক মারধর ও আমার হাতে একটা প্লাস্টিকের বোতল দিয়ে বলেন যে, ‘এখানে প্রস্রাব কর, আমি ভয়ে ভয়ে প্রস্রাব করি। তারপর বলেন, এখন তুই এই প্রস্রাব খা, না খেলে আরও মারবো। আমি ভয়ে প্রস্রাব খেয়ে বাসায় গিয়ে বাবা, মা-কে পুরো ঘটনা বলে দেই।’

সাব্বিরের মা সাবিনা আক্তার জানান, ‘আমার ছেলে যদি অপরাধ করে থাকে তাহলে অভিভাবকদের জানাবে, না জানিয়ে সহকারী শিক্ষক শাহানা ম্যাডাম অন্যায়ভাবে আমার ছেলেকে মেরেছে ও প্রস্রাব খাওয়াইছে। তাহলে আমাদের সন্তানদের নিরাপত্তা কোথায়?’ তিনি তাদের সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিযুক্ত শিক্ষিকার অপসারণ দাবি করেন।

ঘটনার বিষয়ে অভিযুক্ত শিক্ষিকা মোছা. শাহানা বেগম জানান, ‘আমি রাগ করে বলেছি যে, তুমি ছাদ থেকে কেন প্রস্রাব করলে, এখন তুমি এই প্রসাব খাও। কিন্তু নিজে হাতে খাওয়াইনি বলে অস্বীকার করেন।’ ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী (ডলার) ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তিনি ঘটনার সময় ছিলেন না।

অফিসে বিশেষ কাজে ব্যস্ত ছিলেন। পরে সহকারী শিক্ষিকা তানজিলার মুখ থেকে বিস্তারিত শুনেছেন এবং ঘটনার নিন্দা জানিয়েছেন। ধামইরহাট উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুরো ঘটনা শুনেছি। খুবই দুঃখজনক বিষয়। আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102