ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেতনানাশক স্প্রে করে ধর্ষণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

সাতক্ষীরায় চেতনানাশক ওষুধ স্প্রে করে এক এসএসসি পরীক্ষার্থিনীকে চারদিন ধরে ধর্ষণ করা হয়েছে। এতে ক্ষোভে ও দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ওই পরীক্ষার্থী। মঙ্গলবার রাতে সাতক্ষীরা শহরের কাঠিয়া এলাকার চাচা মুনছুর আলির বাড়ি থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহত সাইমুন ইয়াসমিন সাতক্ষীরা শহরের কাঠিয়া আজিজুর রহমানের মেয়ে। সে শহরের নবারুন গার্লস মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন।

সাতক্ষীরা শহরের কাটিয়া পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বলেন, গত ৩রা মে সাতক্ষীরা শহরতলীর ইটাগাছার বনলতা হাউজিং কমপ্লেক্স এলাকায় এক সময়কার সহপাঠীর বাড়িতে যায় ওই শিক্ষার্থী। এ সময় তার পূর্ব পরিচিত জেলার শ্যামনগর উপজেলার খলিসাবুনিয়া গ্রামের হৃদয় হোসেন (২১) চেতনানাশক স্প্রে করে তাকে ধর্ষণ করে। একইভাবে গত ৭ই মে সন্ধ্যার পর বাড়ির পেছনে এক নারীর সহযোগিতায় গোয়ালঘরে হৃদয় হোসেন তাকে ধর্ষণ করে বলেও অভিযোগ রয়েছে। চার দিনের ব্যবধানে ওই মেয়ে দুইবার ধর্ষিত হয়েছে এমন অভিযোগে তার বাবা আজিজুর রহমান বাদী হয়ে ৯ই মে সাতক্ষীরা সদর থানায় হৃদয় হোসেন ও দুই নারীর নাম উল্লেখ করে মামলা করেন। ১০ই মে মেয়েটি সাতক্ষীরার বিচারিক হাকিম ইয়াসমিন নাহারের কাছে ২২ ধারায় জবানবন্দি দেয়। একই দিনে সদর হাসপাতালে তার ডাক্তারি পরীক্ষা করা হয়।

তবে সাতক্ষীরা সদর থানার ইন্সপেক্টর গোলাম কবির বলেন, আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102