ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আর্জেন্টিনা-ইতালির খেলা, ম্যাচকে কেন্দ্র মধ্যরাতে সংঘর্ষ চট্টগ্রামে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৭ বার পঠিত

লন্ডনে চলছিল আর্জেন্টিনা ও ইতালির মধ্যকার ‘লা ফিনালিসিমা’ ম্যাচ। বাংলাদেশ সময় বুধবার দিবাগত মধ্যরাতে সেই ম্যাচকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীর লালখানবাজারে সংঘর্ষে জড়াল আর্জেন্টিনা ও ইতালির সমর্থকরা।

চট্টগ্রাম নগরীর লালখানবাজারের তুলাপুকুর পাড় এলাকায় এ সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। লে জানা গেছে।

প্রতক্ষ্যদর্শীরা জানান, দুই দলের সমর্থকদের সঙ্গে যোগ দেন এলাকার নারীরাও। তাদের অনেকে রড ও বটি নিয়ে মারামারিতে যোগ দেন।
ঘটনাস্থলে উপস্থিত ১৪, ১৫, ২১ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা বলেন, ‘আর্জেন্টিনা-ইতালি ফুটবল খেলার দর্শকদের মধ্যে শুরুতে হাতাহাতি হয়। পরে এটি সংঘর্ষে রূপ নেয়। এই ঘটনায় একজন আহত হয়েছেন।’

তিনি আরও জানান, ‘ছোট ছেলেদের মারামারিতে এলাকার নারীরাও যোগ দিয়েছেন। তারা রড, বটি নিয়ে ঘর থেকে বের হয়ে আসেন।’

সংঘর্ষের সত্যতা নিশ্চিত করে খুলশী থানা পুলিশ জানায়, আর্জেন্টিনা-ইতালির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে।

তবে এই ঘটনার পেছনে অন্য কারণ থাকতে পারে, এমনটি মনে করছেন কাউন্সিলর আনজুমান আরা। তিনি বলেন, বেশ কয়েকদিন ধরে তুলাপুকুর পাড় ও টাংকির পাহাড়ে ছোটখাটো মারামারির ঘটনা ঘটছিল। এর জের ধরেই মূলত আজকের এই মারামারি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102