ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার শাহজালালে বিপুল পরিমাণ ইউ এস ডলার পাচারকালে কাস্টম হাউস, ঢাকা কর্তৃক ২ যাত্রী আটক (ভিডিও)

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৫৬ বার পঠিত

এমিরেটস এবং তার্কিস এয়ারলাইন্সের দু’টি ফ্লাইট যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্থান কালে কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ টীম কর্তৃক ২ জন যাত্রী কে ২ লক্ষ ৩০ হাজার ৫ শত ইউ এস ডলার সহ আটক করা হয়।

উদ্ধারকৃত ইউএস ডলার

 

কাস্টম হাউস, ঢাকার প্রিভেন্টিভ সূত্রে জানা যায়, ০১/০৬/২০২২ খ্রিঃ তারিখে আনুমানিক সন্ধ্যা ০৬ঃ৩০ ঘটিকার সময় শাহজালাল বিমানবন্দরে Emirates এর EK 587 ফ্লাইটে বহির্গমন বাংলাদেশী পাসর্পোটধারী Mahmuda Feroz নামীয় একজন মহিলা যাত্রীকে AVSEC এর সহযোগিতায় বোডিং গেট ৭ হতে ৩০৫০০ ( ত্রিশ হাজার পাঁচশত) ইউ এস ডলার সহ আটক করেছে কাস্টম হাউস, ঢাকা।

উদ্ধারকৃত ইউএস ডলার গননারত ঢাকা কাস্টমস হাউসের চৌকস কর্মকর্তাবৃন্দ

 

অপরদিকে, একইদিনে আনুমানিক রাত ০৯ঃ৩০ ঘটিকার সময় শাহজালাল বিমানবন্দরে তার্কিস এয়ারলাইন্সের TK 713 ফ্লাইট যোগে বাংলাদেশ ত্যাগ করার সময় তুর্কি পাসর্পোটধারী MEHMET REMZI নামীয় একজন পুরুষ যাত্রীকে AVSEC এর সহযোগিতায় বোর্ডিং গেট ১০ হতে ১,২০,০০০ ( এক লক্ষ বিশ হাজার ) ইউ এস ডলার সহ আটক করা হয়। পরবর্তীতে যাত্রীকে কাস্টমস হলে এনে বিমান বন্দরে কর্মরত বিভিন্ন সংস্হার উপস্থিতে কাস্টমস কতৃর্ক যাত্রীর দেহ তল্লাশি করে আরও ৮০০০০ ( আশি হাজার) ইউ এস ডলার উদ্ধার করা হয়। কোন প্রকার বৈধ ঘোষণা ব্যতিরেকে যাত্রী সর্বমোট ২০০০০০ ( দুই লক্ষ) ইউ এস ডলার বহন করে বিমান বন্দর প্রস্হানের চেষ্টা করছিলেন।

পৃথক ২টি ফৌজদারী মামলা দায়েরের মাধ্যমে যাত্রী ২জন কে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

আটককৃত বৈদেশিক মুদ্রা কাস্টমস মূল্যবান গুদামে জমা প্রদান করা হয়েছে। এছাড়া কাস্টমস এ্যাক্ট অনুযায়ী যথাযথ ব্যবস্হা গ্রহণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102