ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছোট ভাইয়ের বাঁশের আঘাতে বড় ভাইয়ের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৬ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় পারিবারিক বিরোধের জের ধরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহত বড় ভাইয়ের নাম মুক্তার আলী (৫০)। গতকাল বুধবার রাত ১০টার দিকে উপজেলার মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মুক্তার আলী ও তার ছোটভাই আনারুল ইসলাম মথুরাপুর এলাকার হিসনাপাড়ায় এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। তারই জেরে বুধবার রাত ১০টার দিকে মুক্তারের সঙ্গে ছোট ভাই আনারুলের স্ত্রীর ঝগড়া বাঁধে। এ সময় দুই ভাইয়ের মধ্যে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে আনারুল বাঁশ দিয়ে মুক্তারের মাথায় ও ঘাড়ে আঘাত করেন।

এতে আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মুক্তার। আশংকাজনক অবস্থায় দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দৌলতপুর থানার (ওসি) জাবীদ হাসান বলেন, পারিবারিক দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই ভাইয়ের ঝগড়া বাঁধে। এতে ছোট ভাই রাগে বড় ভাইকে বাঁশ দিয়ে মাথায় আঘাত করে। এতেই রাতে তার মৃত্যুর খবর পেয়েছি। এ পর্যন্ত থানায় মামলা হয়নি। ঘটনার পর থেকে ঘটক ছোট ভাই পলাতক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102