শেরপুর: শেরপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এর শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ জুন) দুপুরে শিল্প সহায়ক কেন্দ্র বিসিক শেরপুরের আয়োজনে বিসিক প্রশিক্ষণ কেন্দ্রে ৫ দিন ব্যাপি এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

শেরপুরে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের সমাপনী
এসময় বিসিক শেরপুরের উপ-ব্যাবস্থাপক বিজয় কুমার দত্ত, সম্প্রসারণ কর্মকর্তা আতাউর রহমান ফকির প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন।

শেরপুরে শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ
এ প্রশিক্ষণে জেলার ২৫ জন প্রশিক্ষণার্থীর মাঝে সনদ বিতরণ করা হয়।
বিসিক শেরপুরের সম্প্রসারণ কর্মকর্তা আশিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উদ্যোক্তা কমিউনিটি শেরপুরের প্রধান সমন্বয়ক ইমরান হাসান রাব্বি, নারী উদ্যোক্তা জেরিন বুটিকস’র কর্ণধার সানজিদা আক্তার জেরিন।
উল্লেখ্য, বিসিক শেরপুরে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প গড়ে তোলা ও বেকারত্ব দূরীকরণের জন্য লক্ষ্যমাত্রা অনুযায়ী শিল্পোদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করে যাচ্ছে।