ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইলে কথা বলছিলেন বাস চালক, বাস উল্টে নিহত ২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩০ বার পঠিত

পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন বলে জানিয়েছেন আহত যাত্রীরা।

নিহতরা হলেন– পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) এবং আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিল মুহাম্মদ এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৪-০৬৯৪) নামের একটি যাত্রীবাহী বাস। পথে পাবনা-কাশিনাথপুর মহাসড়কের আতাইকুলার মধুপুর গোরস্তানের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুই নারী নিহত হন। গুরুতর আহত কমপক্ষে ১৫ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দুজনের মরদেহ উদ্ধার করে।’

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাসের আহত যাত্রীরা পুলিশকে জানিয়েছেন, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102