ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদেশি কর্মীদের বেতন কাটলে নিয়োগকর্তাদের কোটা বাতিল : সারাভানন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ৩৯ বার পঠিত

আশিক ইসলাম, মালয়েশিয়া প্রতিনিধি ঃমালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগের পর তদের নিয়োগকর্তারা যদি কর্মীদের বেতন কমানো অথবা বেতন দিতে গড়িমসি করে তাহলে শ্রমিক নিয়োগের কোটা বাতিল করা হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানন।

স্থানীয় সময় শুক্রবার (৩ জুন) দাতুক সেরি এম সারাভানন এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যে কোনো নিয়োগকর্তা বিদেশি কর্মী নিয়ে এলে তাকে অবশ্যই বাসস্থান ও বিমান ভাড়াসহ সব খরচ বহন করতে হবে, যাতে শূন্য খরচে বিদেশি কর্মীরা মালয়েশিয়ায় প্রবেশ করতে পারে। এ কর্মীরা নিজ দেশে এজেন্ট সংক্রান্ত কোনো বিষয়ে মন্ত্রণালয় হস্তক্ষেপ করতে পারে না। তবে, কোনো ভুক্তভোগী কর্মী চাইলে মালয়েশিয়ার শ্রমিকদের কল্যাণে নির্মিত ডিজিটাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে কোনো অভিযোগ দায়ের করে তাহলে আমরা তাদের নিয়োগকর্তাদের কোটা বাতিল করব।

ঢাকায় বাংলাদেশ-মালয়েশিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের (জেডব্লিউজি) বৈঠকে মন্ত্রী পর্যায়ের একটি প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার সময় সাংবাদিকরা বাংলাদেশে কর্মসংস্থান সংস্থাগুলোর বিক্ষোভের বিষয়ে প্রশ্ন করলে মন্ত্রী বিক্ষোভের কথা অস্বীকার করে বলেন, প্রকৃতপক্ষে, তাকে একটি ভালো অভ্যর্থনা দেওয়া হয়েছিল এবং মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের প্রবেশের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানান।

এছাড়াও তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদসহ আট বাংলাদেশি মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নীতিগতভাবে আমরা বৃক্ষরোপণ, কৃষি, উৎপাদন ও উন্নয়নের মতো বেশ কয়েকটি খাতে বাংলাদেশি শ্রমিক আনতে সম্মত হয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102