ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে বাসে তরুণীকে ধর্ষণচেষ্টা, বাঁচাতে গিয়ে নৈশপ্রহরীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৩১ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি বাসের মধ্যে এক তরুণীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে বখাটেরা। এ সময় বাধা দিতে গিয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শাহজাহান নামের এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। পরে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার ও বাসটির হেলপার আজাদকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগঞ্জের বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। অন্য অভিযুক্তদের খুঁজছে পুলিশ। নিহত শাহজাহান মিয়া উপজেলার কাজিরখীল এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই তরুণী চাটখিল থেকে নোয়াখালী সোনাপুর যাওয়ার উদ্দেশে ভুলবশত জননী পরিবহনের ওই বাসে উঠে পড়েন। পরে বাসটি রামগঞ্জ বাস স্ট্যান্ডে তাকে নামিয়ে দেয়। এ সময় ঘটনাটি উক্ত বাসের চালক ও হেলপারকে জানালে তারা তাকে চট্টগ্রামগামী নীলাচল বাসে বসতে বলে। পরে জননী পরিবহনের হেলপার আজাদ স্থানীয় বখাটে যুবক এমরান হোসেনসহ তিন জন সংঘবদ্ধ হয়ে বাসে অপেক্ষমাণ তরুণীকে ধর্ষণের চেষ্টা চালায়। তার চিৎকারে বাস স্ট্যান্ডের নৈশপ্রহরী শাহজাহান এগিয়ে আসেন। পরে তাদের বাধা দিতে গিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় স্থানীয়রা তরুণীকে উদ্ধার ও আজাদকে আটক করলেও অন্যরা পালিয়ে যায়। পরে নৈশপ্রহরীর লাশ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

রামগঞ্জ থানার ওসি মো. এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই তরুণী বাদী হয়ে থানায় তিন বখাটের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মামলা করেছেন। পুলিশ একজনকে গ্রেফতার করেছে। অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102